১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জ এনসিপি থেকে পদত্যাগ করলেন জেলা সমন্বয় কমিটির সদস্য 




সুনামগঞ্জ এনসিপি থেকে পদত্যাগ করলেন জেলা সমন্বয় কমিটির সদস্য 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৫, ১৮:৩০ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য আলী হোসেন খাঁন এর পদত্যাগ।

সোমবার (২৭ অক্টোবর) তিনি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়ে ঘোষণা দিয়ে পোস্ট করেন। তার পোস্টে উল্লেখ করেন, তিনি এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সদস্য ছিলেন। বিগত ৩ মাস আগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এহতেশামুল হককে পদত্যাগের বিষয়টি জানান। সোমবার তিনি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।

আলী হোসেন খাঁন তার নিজস্ব ফেইসবুক আইডিতে লেখেন এনসিপি থেকে পদত্যাগ

আসসালামুয়ালাইকুম, জরুরী ঘোষণা আমি মো,আলী হোসেন খান একজন গণমাধ্যম কর্মী,এবং সমাজকর্মী, সেবাই আমার ধর্ম, সেই জায়গা থেকে আমার নির্দলীয় নিরপেক্ষ থাকা উচিত, তাই আমি দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,, কয়েকবার এ বিষয়ে আগ বাড়লে ও পদত্যাগ হই নি।

কিন্তু গত ২৫ অক্টোবর আমি সোশাল মিডিয়ায় জানিয়ে দিলাম, পদত্যাগ এর বিষয়ে এবং আমার জেলা কমিটির নেতাদের এই বিষয়ে অবগত করেছি।

আমি সবসময় স্বচ্ছ সৎ এবং ন্যায়ের পক্ষে থাকি, আমার পরিবার থেকে ও নিষেধাজ্ঞা আমি যেনো রাজনীতি তে না যাই।

আমার নির্দলীয় নিরপেক্ষ থাকা উচিত, তাই আমি এনসিপি থেকে পদত্যাগ করলাম ।

অমুক দল অমুক পার্টি তে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি হতে চাই সকল জনতার।

আমি সুনামগঞ্জ জেলা এনসিপির সমন্বয় কমিটির একজন সদস্য হিসেবে ছিলাম,, আমার এই পথ চলা ছিল একদম স্বচ্ছ সৎ, কোনো ঝামেলা হামলা মামলা কোনোকিছু তে আমি যাই নি ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত পথচলায় আমি কাউকে অজান্তে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন।

আসলে আমার দ্বারা রাজনীতি হবে না, আমার দ্বারা মানুষের সেবা হবে, আমি সকলের ভালোবাসা চাই সবাই আমাকে নিরপেক্ষ ভাবে চিনোক ভালোবাসোক এটাই আমি চাই ।

পরিশেষে বলি এনসিপি তে থাকা অবস্থায় সকলের সাথে পরিচিত হয়ে সকলের ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লেগেছে, সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET