৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জ কাবিটা জেলা কমিটি থেকে অব্যাহতি চাইলেন ওবায়দুল হক মিলন




সুনামগঞ্জ কাবিটা জেলা কমিটি থেকে অব্যাহতি চাইলেন ওবায়দুল হক মিলন

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৬, ২৩:১৭ | 715 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩-এর আওতায় গঠিত জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক (বর্তমান সাধারণ সম্পাদক) মো. ওবায়দুল হক মিলন।

আবেদনে তিনি উল্লেখ করেন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কোনো পর্যায়ের কর্মী বা সংগঠক সরকারি প্রকল্প বাস্তবায়ন কমিটি কিংবা মনিটরিং কমিটির সদস্য থাকতে পারেন না। নীতিগত এই অবস্থানের পরও তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য করা হয়েছে।

মো. ওবায়দুল হক মিলন আরও জানান, বিষয়টি জানিয়ে তিনি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁর অপারগতার কথা অবহিত করেছেন। তবুও তাঁর নাম কমিটির তালিকায় বহাল থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে সদস্য পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

আবেদনের মাধ্যমে তিনি জেলা প্রশাসক ও কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতির কাছে তাঁকে উক্ত কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে অনুলিপি প্রদান করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী ও জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মামুন হাওলাদারসহ শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET