৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জ জেলা আইসিটি এম্বাসাডর আজাদ স্যার সহকারি প্রধান শিক্ষক হিসেবে মৌলভীবাজার যোগদান




সুনামগঞ্জ জেলা আইসিটি এম্বাসাডর আজাদ স্যার সহকারি প্রধান শিক্ষক হিসেবে মৌলভীবাজার যোগদান

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২৪, ০৩:২০ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ মিয়া ১৬ জুলাই ২০২৪ মৌলভীবাজার জেলার হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। লোহাচূড়া গ্রামে বিশিষ্ট বালু পাথর ব্যবসায়ী মো: রিয়াজ উদ্দিনের বড় ছেলে আজাদ মিয়া জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালে। তিনি আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি,২০০৭ও ২০০৮  সালে এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৬ সালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিলেট থেকে ১ম শ্রেণি পেয়ে বিএড সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আনোয়ারপুর গ্রামের কৃতি সন্তান ও বালিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান সাহেবের অনুরোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী অব্যাহতি দিয়ে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীব বিজ্ঞান পদে যোগদান করেন।দীর্ঘ ১১ বছর এই বিদ্যালয়ে কৃতিত্ব ও অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত শিক্ষকতা করেছেন।
তিনি ২০১৮ ও ২০২৩ সালে দুইবার তাহিরপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তিনি নেকটার ও নায়েম থেকে আইসিটির উপর প্রশিক্ষণ করেন।জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এর তাহিরপুর উপজেলার আইসিটির একজন প্রশিক্ষক হিসেবে সবার কাছে একজন স্মার্ট শিক্ষক হিসেবে পরিচিত। তাহিরপুর উপজেলার একমাত্র শিক্ষক তিনিই যিনি  শিক্ষক বাতায়নের আইসিটি ডিস্ট্রিক্ট এম্বাসাডর। মানবিকতায় রেখে গেছেন আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে অনেক অবদান। বিশেষ করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি আর্থিক সাহায্য সহ বিভিন্নভাবে উপকার করতেন,যা আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থীদের কাছে জানা যায়। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অধ্যয়নরত তাহমিদা আক্তার বলেন স্যার আমার জন্য বিশেষ করে গরীব ছাত্রছাত্রীদের জন্য যা করেছেন তা কোনভাবে কেউ কোনদিন ভুলতে পারবেনা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET