, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • সুনামগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ডায়াগনেস্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা




সুনামগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ডায়াগনেস্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ২৩:১৬ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ডায়াগনেস্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৈধতা না থাকার কারণে অরবিট ডায়াগনষ্টিক সেন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে এই ডায়াগনেষ্টিক সেন্টারটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া জাবা ডায়াগনেষ্টিক সেন্টার ও হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এক্স-রে রুম ও ল্যাবরেটরী চাহিদা মোতাবেক না হওয়ায় মডেল ডায়াগনেষ্টিক সেন্টার থেকে ৪০ হাজার, নিউ পপুলার ডায়াগনেষ্টিক সেন্টার থেকে ৩০ হাজার, ইউনিক ডায়াগনেষ্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার (০২ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ও ল্যাবরটরিজ(নিয়ন্ত্রন) অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় কৈতক হাসপাতালের আরএমও ডাঃ মোজাহারুল ইসলামসহ থানা পুলিশ অভিযানের সাথে ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET