২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সুন্দরবনে দু’জেলেকে গাছের সাথে বেঁধে পেটালেন বনদস্যুরা




সুন্দরবনে দু’জেলেকে গাছের সাথে বেঁধে পেটালেন বনদস্যুরা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ২০:৪৫ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদার দাবিতে কাঁকড়া আহরনকারী দু’জেলেকে সুন্দরবনে গাছের সঙ্গে বেঁধে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়েছে বনদস্যুরা।

এ সময় দস্যুরা লুটে নিয়েছে জেলে নৌকায় থাকা আহরিত বিপুল পরিমান কাঁকড়া। বুধবার বিকেলে দুবলার চর সংলগ্ন মানিকখালীতে এ ঘটনা ঘটে। দস্যুদের অতর্কীত হামলার শিকার মারুফ(৫০) নামের ওই জেলেকে মমুর্ষ অবস্থায় উদ্ধার করে দুবলা বনবিভাগের টহল ফাঁড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। জেলেরা জানায়, বনদস্যু মহিদুল বাহিনীর ৬-৭ জন সদস্য ধারালে অস্ত্র-সস্ত্রসহ বুধবার বিকালে সুন্দরবনের মানিকখালী খালে কঁকড়া অহরনকারী জেলে নৌকায় আকস্মিক হানা দেয়।এ সময় চাঁদার দাবিতে নৌকা থেকে মারুফ নামের এক জেলেকে তুলে নেয় দস্যুরা। তাকে বনের ভেতর গাছরে সঙ্গে বেঁধে বেদম মারপিট সহ শারিরীকভাবে নির্যাতন করা হয়। এ ছাড়াও দস্যুরা ওই জেলের হাত কেটে দেয়ারও প্রচেষ্টা করে বলে জানায় জেলেরা। এ অবস্থায় দস্যুদের হাত থেকে তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে রফিক(৪৫) নামের অপর এক জেলে।

এ সময় দস্যু দলের সদস্যরা জেলে নৌকা থেকে বিপুল পরিমান কাঁকড়া লুট করে নেয়। জেলে মহাজন মোংলার উলুবুনিয়ার লিটন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দস্যুদের কবল হতে মুক্তি পাওয়া জেলে মারুফকে মমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাতেই দুবলা বনবিভাগের টহল ফাঁড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে গুরুত্বর আহত ওই জেলেকে আলোরকোল কোস্টগার্ড টহল স্টেশনে নেয়া হয়েছে। ঘটনাস্থল বনের দূগম এলাকায় হওয়া দস্যুদের হামলার শিকার ওই জেলেকে এখনও মোংলায় পৌছানো সম্ভব হয়নি। ওই দু’জেলের বাড়ি মোংলা উপজেলার উলবুনিয়া গ্রামে বলেও জানান তিনি।

এ বিষয় আলোরকোল কোস্টগার্ড টহল ফাঁড়ির চীফ পিটি অফিসার ফিরোজ আলম জানান, গুরুত্বর অহত জেলের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সহ দস্যু গ্রুপটির সদস্যদের ধরতে কোস্টগার্ডের অভিযান চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET