, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুবিধাবঞ্চিতদের মাঝে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কুরবানীর গোস্ত বিতরণ




সুবিধাবঞ্চিতদের মাঝে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কুরবানীর গোস্ত বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ১০ ২০২৫, ১৭:৪১ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা। মঙ্গলবার (১০ জুন) দুপু‌রে নিজস্ব অর্থায়নে এবং সংস্থার উদ্যোগে “কুরবানীর গরুর গোস্ত বিতরণ কর্মসূচির মাধ্যমে ২ শতা‌ধিক সুবিধাবঞ্চিতদের মাঝে কুরবানীর মাংস বিতরণ করা হয়।

এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “ঈদের আনন্দ ভাগ করে নেই সবাই মিলে”, যা সংস্থার মানবিক মূল্যবোধকে তুলে ধরে।

সংস্থাটি সবসময় ছিন্নমূল মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও তারা তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার মুখপাত্র সেলিনা সিদ্দিকা এ্যানা বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন আমরা তা সবার সাথে ভাগ করে নিতে পারি। সমাজের একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং তাদের জন্য ঈদ আনন্দ প্রায়শই অধরা থেকে যায়। আমরা আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা মনে করি, এই বিশেষ দিনে তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সামান্য হলেও তাদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সবসময় ছিন্নমূলদের পাশে আছি এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ধরনের উদ্যোগ সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনে অন্যদেরও উৎসাহিত করে। আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার এই প্রচেষ্টা সিরাজগঞ্জসহ অন্যান্য অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET