, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সেনাবাহিনীর বিশেষ অভিযান টের পেয়ে পালিয়ে গেল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী




সেনাবাহিনীর বিশেষ অভিযান টের পেয়ে পালিয়ে গেল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৫, ২২:৩৮ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিওনের আওতাধীন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কমান্ডার ল্যাপ্টেন কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি এর দিকনির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার কালাপানি এলাকায় ৭সেপ্টেম্বর রবিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাহাড়ের আধিপত্য বিস্তার করা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী।

সুত্র জানায়,সেনাবাহিনীর অপারেশন টিম সন্ত্রাসী আস্তানায় গিয়ে পৌঁছালে তাঁরা দৌড়ে পালিয়ে যায়। সেনাবাহিনী ধাওয়া করলে কাউকে ধরতে সক্ষম হয়নি এবং আস্তানায় ও কিছু রেখে যায়নি।আগে থেকেই টের পেয়ে সকল সরঞ্জামতি সরিয়ে ফেলে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কমান্ডার বলেন,শান্তি,শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের এ ধরনের অভিযান পাহাড়সহ সকল এলাকায় অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET