১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সেনাবাহিনীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা সিন্দুকছড়িতে অনুষ্ঠিত




সেনাবাহিনীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা সিন্দুকছড়িতে অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২৫, ২০:৫৩ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর)  অনুষ্ঠিত এই সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।তিনি বলেন,পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী সবসময় বেসামরিক জনগণের পাশে রয়েছে। মানবাধিকার রক্ষা, সন্ত্রাস নির্মূল ও উন্নয়ন প্রচেষ্টায় সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন—সাথোয়াইপ্রু চৌধুরী, সদস্য, খাগড়াছড়ি জেলা পরিষদ (মানিকছড়ি) সাইফুল ইসলাম সোহাগ, সভাপতি, গুইমারা উপজেলা বিএনপি এনামুল হক এনাম, সভাপতি, মানিকছড়ি বিএনপি,মোঃ রফিকুল ইসলাম, আমির, গুইমারা উপজেলা জামায়াত,মাগফার, সভাপতি, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলন,মোঃ সাহা আলম, প্রিন্সিপাল, গিরিমৈত্রী ডিগ্রি কলেজ, মানিকছড়ি,আবুল বাশার, সাংবাদিক, গুইমারা,মোঃ মুক্তাদির হোসেন, সাংবাদিক, মানিকছড়ি প্রেসক্লাব,দীপংকর, তদন্ত ওসি, গুইমারা থানা,দিপক চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা,ওমকার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা,বন বিভাগের প্রতিনিধিবৃন্দ।
এ ছাড়াও গুইমারা ও মানিকছড়ি উপজেলার চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান-কারবারি, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও জনসম্পৃক্ততা বাড়ানোর নানা উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET