“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই স্লোগানকে সামনে রেখে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন (STFF) এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট ) বিকাল ৪ ঘটিকায় ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ক্ষিলখেত নিকুঞ্জ -২ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন (STFF) ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইমরান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন STFF এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন STFF এর প্রচার পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, শিক্ষা পরিচালক সবুজ পাটয়ারী, রিফাত হোসেন বিপ্লব, আশরাফুল ইসলাম রাসেল, শারমিলা জাহান শশী, রনি আহমেদ, ইকরাম হোসেন, রশিদ রবিন, কে এম সাইফুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:









