বাগেরহাট জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রকিবুল ইসলাম (রকিব) আজ বেলা ১২ টার সময় মংলা উপজেলার দ্বিগরাজ নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
বাগেরহাট জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, বাগেরহাট শহর থেকে মোটরসাইকেল যোগে মংলা আসার পথে দ্বিগরাজ এলাকায় পৌঁছালে মোবাইল কল রিসিভ করার জন্য দ্বিগরাজ রাস্তার পাশে দাঁড়িয়ে যান রাকিব। হটাৎ পিছন থেকে মংলাগামী দ্রুত গতিতে আসা একটি ট্রাক রাকিবকে চাপা দেয়। স্থানীয় লোকজন দ্রুত রাকিবকে মংলা বন্দর হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাগেরহাট নেওয়ার প্রস্তুতি চলছিল।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সিকদার হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন (সুজন মোল্লা ) বলেন, রাকিবের এই মর্মান্তিক মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছি না, দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলো রাকিব, নেতারা বাগেরহাট জেলা যুবদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিহত রাকিব বাগেরহাট সদরের হরিণখানা এলাকার নূর মোহাম্মদের ছেলে।









