৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হরিপুরে নবগঠিত যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত 

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২৫, ২১:৩০ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত হরিপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠত হয়েছে। শনিবার (২৮ জুন) যুবদলের আয়োজনে বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের হলরুমে হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন, গেষ্টঅব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী মর্তুজা চৌধুরী তুলা। আরো বক্তব্য রাখেন হরিপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সম্পাদক আবুতাহেন, বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভিন, হরিপুর যুবদলের সম্পাদক সোহেল তানভির প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন হরিপুর উপজেলা শাখার যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জল। পরিচিতি সভায় উপস্তিত ছিলেন হরিপুর উজেলার ৬ ইউনিয়নের নবগঠিত যুবদল কমিটির সভপতি সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ ও হরিপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁও জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতৃবৃন্দ সহ হরিপুর উপজেলা বিএনপি’র বিভিন্ন সংগঠনের দলীয় কর্মীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET