১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ




হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৯:১৬ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর কম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ জন বাংলাদেশী নাগরিক কে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভাতীয় বিএসএফ। এরা হলো হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের নিখিল চন্দ্র রায় এর ছেলে সুভাষ চন্দ্র রায় (২১) একই উপজেলার আদখানা গ্রামের শুক্র রাম এর ছেলে বিজয় কুমার (৩১) ও রহমতপুর গ্রামের পরা সিং এর  ছেলে কাঠাম রায় (৩২)। রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের চৈতুরাম এর ছেলে প্রশান্ত রায় (১৯) ও একই উপজেলার কুমরিয়া গ্রামের নিবাস চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (২৫) । গত মঙ্গবার ভোরে সীমান্তের ৩৫৬ পিলার এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভন্তনে বিএস এফ এর হাতে তারা আটক হয়। পারদিন বুধবার (২৪ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯ টায় ৫০ ব্যাটলিয়ন এর হরিপুর বিওপি এবং ভারতীয় ৮৭ মালদখন্ড বিএসএফ কম্পানী পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ‘র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বিএসএফ কর্তৃক আটক পাঁচ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে দুপুরে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন আটক কৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET