২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল




হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২৫, ০২:০০ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
শনিবার বাদ আসর রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সদর আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে গুলি চালিয়ে বিরোধী কণ্ঠকে দমন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর হামলা প্রমাণ করে দেশে রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু হামলা, গুলি ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে রাজপথে থেকেই তার জবাব দেওয়া হবে। রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সদর আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।
উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বিএনপি নেতা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।
এছাড়াও মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।
নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET