, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হুসাইন মুহম্মদ এরশাদের জন্মদিনে ত্রিশালে জাপার মাস্ক বিতরণ




হুসাইন মুহম্মদ এরশাদের জন্মদিনে ত্রিশালে জাপার মাস্ক বিতরণ

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ১৪:১৬ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের ত্রিশালে নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সাধারন মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা থানা রোড় ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এই মাস্ক বিতরন করা হয়।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের জন্মদিনে উৎসবের আয়োজনে উল্লাশ নাকরে জনজীবনে করোনার আবির্ভাবে ভীত দরিদ্রদের পাশে দাড়াতেই এ প্রায়শ। এসময় উপজেলা সাধারন সম্পাদক গোলাম সারোয়ার তপনের নেতৃত্ব উপস্থিত ছিলেন,যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, যুব সংহতি সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সহ উপজেলা ও ইউনিয়নের জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জাপা সম্পাদক বলেন, বর্তমানে এই নোভেল করোনা ভাইরাস চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারন করেছে।

সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত একাধিক ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়গুলো পালন করতে হবে। তবেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।

তাই সাধারন মানুষদের মাঝে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ। শুধু
সরকার নয় আমাদেরও এই সমাজের মানুষের জন্য অনেক কিছু করার আছে। সেই প্রত্যয় থেকেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET