গনঅভ্যুত্থান-২০২৪ এর স্মৃতি ধারণে”সবুজ পল্লবে স্মৃতিতে অম্লান” প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
রবিবার (২০ জুলাই) বিকেলে হোমনা জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং র্যালী করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় হোমনা উপজেলা কৃষকদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলুলের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন নজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশীদ, ঘাড়মোরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন সরকার, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. এমর ফারুক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই কর্মসূচি কেবল পরিবেশবান্ধব নয় বরং এটি শহীদদের স্মৃতিকে চির জাগ্রুক রাখার প্রতীক। তারা ছিলেন সাহস মানবিকতা ও ন্যায় বিচারের পথ প্রদর্শক। আমরা তাদের সম্মান করি, ভালোবাসি ও স্মরণ করি। আরও বলেন, এই বৃক্ষগুলো যেন শহীদদের মতোই সমাজে ছায়া দেয়, ফল দেয়, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয়। শহীদদের নামের সঙ্গে গাছগুলো যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে তাদের আত্মত্যাগের গল্প ও তাদের আদর্শ।
Please follow and like us:








