২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোমনায় নবনির্মিত দড়িচর উচ্চ বিদ্যালয়  উদ্বোধন করলেন এমপি: সেলিমা আহমাদ।




হোমনায় নবনির্মিত দড়িচর উচ্চ বিদ্যালয়  উদ্বোধন করলেন এমপি: সেলিমা আহমাদ।

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ১৭:৫৪ | 1284 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে নবনির্মিত দড়িচর উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও পর্দা টেনে নবনির্মিত এই বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার গুণগত মাণ নিশ্চিত করণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে খেলার মাঠের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. রুহুল আমিন, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়র হোসেন বাবুল, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুর রহমান খন্দকার, শিল্পপতি গোলাম মোস্তাফা, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়া প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET