২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ৩কিলোমিটর সড়কে।। রামগঞ্জে কচুয়া-সমিতির বাজার সড়কের বেহাল অবস্থা।




১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ৩কিলোমিটর সড়কে।। রামগঞ্জে কচুয়া-সমিতির বাজার সড়কের বেহাল অবস্থা।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৪, ২১:০৭ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের গ্রামীন অভ্যন্তরীন কচুয়া বাজার টু সমিতির বাজার ৩কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে ছোট বড় হাজার হাজার গর্তের সৃষ্টি হয়েছে। বিগত ১৭ বছরেও সংস্কারের কোন উন্নয়ন কাজ না হওয়ায় সড়কের এসব গর্তে পানি জমে ও অধিকাংশ সড়কে কার্পেটিং উঠে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচল এবং পায়ে হাটার অনুপযোগী হয়ে পড়েছে। সড়জমিনে ২১জানুয়ারী রবিবার সকালে সড়কটি পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন এলজিইডি কতৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কর্মকান্ত নিয়ে চরম ক্ষোভ করেছেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় র্সূত্র স্থানীয়ভাবে খোজখবর নিয়ে জানাযায়, উপজেলা দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার হইতে কুচয়া বাজার সড়কটি ২০০৭ইং সনে এলজিইডি অর্থায়নে দুই ধাপে ৬১লক্ষ ৩৭০টাকা ব্যায়ে সড়কটির সংস্কার কাজ করেন। কিন্তু তৎকালীন ঠিকাদারের অনিয়ম দুর্নতি ও খামখেয়ালীর কারনে সংস্কারের এক বছর পর সড়কটির কার্পেটিং সম্পুর্ন রুপে উঠে যাওয়ার পরে থেকে সাধারন মানুষের দুর্ভোগ বেহাল দশায় পরিনত হয়। এর পর থেকে সড়কটি সংস্কারের জন্য বেশ কয়েকবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধির কাছে বারবার ধর্না দিলে কাজের কাজ কিছুই হয়নি।
ভোগান্তির শিকার কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক আবু তাহের জানান,মোতালেব হোসেন,ডাঃ হাফেজ জানান, এসড়ক দিয়ে পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,আলীপুর উচ্চ বিদ্যালয়,মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়,পূর্ব শোশালিয়া সরকারী প্রাথকি বিদ্যালয়, কচুয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র/ছাত্রী স্কুলে আসা-যাওয়া করতে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে। এজন্য আমরা এই সড়কে যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটেও চলাচলও অনেক কষ্টকর হয়ে পড়েছ।
রামগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ সাজ্জাদ মাহমুদ খাঁন জানান, আমি নতুন এসেছি। তবে যতটুকু যানি সড়কটি দীর্ঘ অনেক বছর সংস্কার না হওয়া রাস্তার দুপাশের মাটি সরে যাওয়ায় মাটির কাজ ও গাইড ওয়াল নির্মানে মোটা অংকের স্টিমেট দিয়ে সড়কটি টেন্ডারের প্রক্রিয়া নিতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET