১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ২নং হাফছড়ি ইউনিয়নে ২৫ সদস্য বিশিষ্ট জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন




২নং হাফছড়ি ইউনিয়নে ২৫ সদস্য বিশিষ্ট জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৫, ২০:৫৪ | 676 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ হলরুমে কমিটি গঠনের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমটি পরিচালনা করেন গুইমারা উপজেলা বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটর ঐশ্বিক ত্রিপুরা।
জানা যায়, এ প্রকল্পটি খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)–এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (BERCR) কর্মসূচির একটি অংশ, যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বিষয়ক মন্ত্রণালয়ের চলমান উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা,
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান,
হেডম্যান কংজরী মারমা,
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমাকে সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET