, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ২৫ ডিসেম্বর কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলন




২৫ ডিসেম্বর কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২৫, ১৯:৪৪ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে শনিবার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সংবাদ সম্মেলন করে তাদের পরিকল্পনা ঘোষণা করেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইউম মানিক, মিডিয়া ও প্রচার বিভাগ সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউছার, কমিটির সদস্য কাজী এবি সিদ্দিক হান্নান, ফেরদৌস আলম দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু বলেন, ‘ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে যে কোন প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী একবারই আসে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আগামী ২৫ ডিসেম্বর পালন করা হবে। এ লক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ১৯৭৫-২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাফল্যসহ বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে স্মরণিকা প্রকাশ, সম্মাননা স্মারক প্রদান, গিফট বিতরণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে’।
ইতিমধ্যে সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৫ শতাধিক এ্যালামনাই সদস্যের জন্য রেজিস্ট্রেশন করেছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET