১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার




৪২ বিজিবি’র বিশেষ অভিযানে বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ২২:০৪ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৮ এপ্রিল গভীর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচোষা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলাধীর সীমান্ত পিলার ৩২৯/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডুলিপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায় উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET