৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৬৪ জেলায় বৃক্ষরোপণ সম্পূর্ণ করেছে সিরাজগঞ্জের মাহবুবুল ইসলাম পলাশ




৬৪ জেলায় বৃক্ষরোপণ সম্পূর্ণ করেছে সিরাজগঞ্জের মাহবুবুল ইসলাম পলাশ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৬, ১০:০১ | 697 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বাংলাদেশের ৬৪ জেলায় ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন পরিবেশ সংগঠক মাহবুবুল ইসলাম পলাশ। টানা ২৬ বছর ধরে নিরলসভাবে পরিবেশ রক্ষায় কাজ করে তিনি দেশের পরিবেশ আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মাহবুবুল ইসলাম পলাশের নেতৃত্বে পরিচালিত পরিবেশ ও প্রকৃতির পাঠশালা-এছাড়াও দেশের প্রতিটি জেলায় বিনামূল্যে বিরল ও বিপন্ন প্রজাতির গাছ, বিশেষ করে প্রতীকী মহাবিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ ৬৪ জেলায় রোপণ সম্পূর্ণ করেছে। উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু করে দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত বিস্তৃত বার্তা বহন করছে।

এই দীর্ঘ যাত্রার মাধ্যমে তিনি সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করছেন। ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় লক্ষাধিক মানুষ পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

এ বিষয়ে মাহবুবুল ইসলাম পলাশ বলেন,
৬৪ জেলায় বৃক্ষরোপণের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, মানুষের মাঝে প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা তৈরি করা। প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে এই বিশ্বাস থেকেই আমার পথচলা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET