সরাইল প্রতিনিধিঃ পরিবারের সবাইকে কাঁদিয়ে অকালে চলে গেলো সাংবাদিক এম মনসুর আলীর ভাতিজা রুবেল আহমেদ। আজ বৃহস্পতিবার (১আগষ্ট) দুপুর ১২টায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামে তাদের নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। দীর্ঘদিন যাবৎ সে মরণঘাতক ক্যান্সারে ভোগছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।ব্যাক্তিগত জীবনে সে অবিবাহিত ছিলো।
স্বপ্নবাজ রুবেল বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদে আরবে পাড়ি জমান। ২ মাস সৌদিআরবে থাকার পর প্রচন্ড বমি ও জ্বরে আক্রান্ত হয়ে দেশে চলে আসে । বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর ক্যান্সার ধরা পড়ে তার । আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দীর্ঘ ৭মাস তার চিকিৎসা চলে। মৃত্যুর একদিন আগেও সে বাঁচার স্বপ্ন দেখতো।
স্বপ্ন দেখতো মা বাবাকে সুখী করার।









