, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • অবৈধ ইট ভাটার ছড়াছড়ি ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা।




অবৈধ ইট ভাটার ছড়াছড়ি ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২৩, ১৮:৩৩ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে এম আই বি নামে এক অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার জয়নগর মোড়ে এমআইবি ইট ভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। সেইসাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ছামিউল আলম কুরশিসহ পরিবেশ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন মাষ্টার মেহেদি হাছানসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ছামিউল আলম কুরশি বলেন,পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়ায় অবৈধভাবে ভাটায় আগুন দিয়ে ইট পোড়ানোর অপরাধে এই জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত ভাবে চলবে বলেও তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET