, , ,

শিরোনামঃ-




অস্ত্র হাতে ছবি পোস্ট, তোপের মুখে অস্ট্রেলীয় এমপি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০১৮, ১৭:৩৮ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার এমপি জর্জ ক্রিসটেনসেন। তিনি একজন সরকার দলীয় এমপি। গত শনিবার তিনি ফেসবুকে ওই ছবিটি পোস্ট করেন বলে জানা গেছে।

অস্ত্রসহ গুলি ছোঁড়ার ভঙ্গিমায় ছবি পোস্ট করেন জর্জ ক্রিসটেনসেন। ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘তুমি কি নিজেকে সৌভাগ্যবান মনে করছ? ওহে, গ্রিন পার্টির বখাটে?’

অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, ক্রিসটেনসেন-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না তা বিবেচনা করে দেখছেন তারা। পোস্টটি নিয়ে মূল্যায়ন করছে পুলিশ।

তবে, ক্রিসটেনসেন ছবি পোস্টের ঘটনাটিকে স্রেফ মজা বলে উড়িয়ে দিতে চাইছেন।
তিনি বলেন, ‘এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছু নেই।’

এদিকে, এক প্রতিক্রিয়ায় গ্রিন পার্টি জানায়, এমপি জর্জ ক্রিসটেনসেন-র পোস্ট করা ছবিটি সত্যিই লজ্জাজনক। যে সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করা হয়, সে সপ্তাহে তিনি এ ছবিটি পোস্ট করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘ক্রিসটেনসেন-র ওই ছবি পোস্টের কাজটি ঠিক হয়নি।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET