, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আইইডিসিআর গাইবান্ধায় দুই প্রবাসীর সংস্পর্শে আসা ৮৯ জনের নমুনা সংগ্রহ করেছে




আইইডিসিআর গাইবান্ধায় দুই প্রবাসীর সংস্পর্শে আসা ৮৯ জনের নমুনা সংগ্রহ করেছে

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৯:০৬ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় করোনা শনাক্ত হওয়া যুক্তরাস্ট্র প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আসা ৮৯ জনের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার সদস্যর প্রতিনিধি দলটি গাইবান্ধার সাদুল্লাপুরে দুই প্রবাসীর সংস্পর্শে আসা হোম কোয়ারেন্টাইনে একটি পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে। এছাড়া সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করে প্রতিনিধি দলটি।
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, সকালে প্রতিনিধি দলের সদস্যরা দুই প্রবাসীর সংস্পর্শে থাকা পরিবারটির সদস্য ছাড়াও ৮৯ জনের তালিকা করে রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে দুই প্রবাসীর সংস্পর্শে করোনা সংক্রমণের বিষয়টি।
এরআগে সোমবার বিকেলে আইইডিসিআরের চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা থেকে গাইবান্ধা পৌঁছান। পরে সন্ধ্যায় শহর এলাকায় বাসা-বাড়ির কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET