আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় চতুর্থ শ্রেনীর এক ছাত্রী ১৩ দিন যাবত নিখোঁজ রয়েছে। এঘটনায় নিখোঁজের পরিবার থেকে আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। মনি খানমকে খুঁজে পেতে প্রশাসন ও মিডিয়া কর্মীদের কাছে সাহায্যোর আবেদন জানিয়েছেন তার পরিবার। নিখোঁজের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড় মাগড়া গ্রামের মোসলেম বক্তিয়ারের মেয়ে মনি খানম (১১) সরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ৩ অক্টোবর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এর পর পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনদের বাড়ি ও পরিচিত এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে নিখোঁজের পরিবার থেকে গত ৭ অক্টোবর আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেন। যার ডায়েরী নং ২৩৯। মনি খানমকে খুঁজে পেতে ব্যকুল পরিবারের লোকজন। মনি খানমকে খুঁজে পেতে প্রশাসন ও মিডিয়া কর্মীদের কাছে সাহায্যোর আবেদন করেছেন তার পরিবারের লোকজন। এব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া থানার পুলিশ ও র্সোস তৎপর রয়েছে অচিরেই মনি খানমকে খুজে পাওয়া যাবে।









