, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বরিশাল
  • আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।




আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০১৮, ১৮:৫২ | 1002 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাসেম মীরের ছেলে ছাত্রলীগ কর্মী রিপন মীরকে গাঁজাসহ বৃহস্পতিবার রাতে এসআই মোশারফ হোসেন গ্রেফতার করে। অন্যদিকে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রাম থেকে ওই গ্রামের মৃত রাম প্রসাদ পান্ডের ছেলে বিশ্বজিৎ পান্ডেকে গাঁজাসহ আটক করে এসআই সাইফুল ইসলাম। উভয় ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে বরিশাল প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET