, , ,

শিরোনামঃ-




বরিশালে হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২১, ১৫:১৮ | 1284 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান করেছে এস আলম গ্রুপ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বরিশাল সার্কিট হাউজে হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা এস আলম গ্রুপের ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা শেবাচিমের পরিচালকের কাছে হস্তান্তর করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET