, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বরিশাল
  • ব‌রিশালে সংসদ সদস্য পংকজ না‌থের গা‌ড়িবহ‌রে হামলা




ব‌রিশালে সংসদ সদস্য পংকজ না‌থের গা‌ড়িবহ‌রে হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৯ ২০২১, ১৬:৫৬ | 1347 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব‌রিশা‌লের হিজলা থে‌কে মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ফেরার প‌থে ব‌রিশাল-৪ আস‌নের (মেহেন্দিগঞ্জ-হিজলা) সংসদ সদস‌্য পংকজ না‌থের গা‌ড়িবহ‌রে হামলার ঘটনা ঘ‌টে‌ছে। গতকাল মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে হিজলা উপ‌জেলার খুন্না বন্দ‌রে এ ঘটনা ঘ‌টে। এতে পংকজ না‌থের গা‌ড়ি চালক আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।
স্থানীয় আওয়ামী লী‌গের একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হিজলা উপ‌জেলার বড়জা‌লিয়া ও গুয়াবা‌ড়িয়া ইউ‌নিয়‌নে দলীয় কর্মসূচি শে‌ষে হিজলা ডাকবাংলোয় বিশ্রাম নেওয়ার পর পংকজ নাথ তাঁর লোকজন নি‌য়ে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের উদ্দেশে পুরাতন হিজলা ফেরিঘা‌টের দি‌কে রওয়ানা হন, এমন সময় হিজলা উপ‌জেলার খুন্না বাজারে আওয়ামী লী‌গের কার্যালয় থে‌কে নেতাকর্মীরা বের হ‌য়ে পংকজ না‌থের গা‌ড়িবহ‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রেন। এতে পংকজ নাথ‌কে বহনকা‌রী গা‌ড়ি‌টির পাশের কাঁচ ভে‌ঙে যায় এবং গা‌ড়ি চালক শুক্কুর আহ‌মেদ আহত হন। প‌রে ঘটনাস্থ‌লে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে।
স্থানীয়‌দের ধারণা, বিকেলে বড়জা‌লিয়া ইউ‌নিয়‌নের দলীয় অনুষ্ঠা‌নে সেখানকার ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নো‌নীত প্রার্থী এনা‌য়েত হো‌সে‌নের বিপ‌ক্ষে এবং স্বতন্ত্র প্রার্থী প‌ণ্ডিত সাহাবু‌দ্দিন আহ‌ম্মে‌দের প‌ক্ষে বক্তৃতা দেওয়ার জের ধ‌রে পংকজ নাথের ওপর এই হামলা হ‌তে পা‌রে।
হিজলা থানার প‌রিদর্শক তা‌রিকুল ইসলাম রা‌সেল ব‌লেন, ‘সাংসদ পংকজ না‌থের ওপর সরাস‌রি নয়, তাঁর গা‌ড়িবহ‌রে হামলা হ‌য়ে‌ছে। তাঁর গা‌ড়ির কাঁচ ভে‌ঙে গে‌ছে। ঘটনাস্থ‌লে অতি‌রিক্ত পু‌লিশ মোতায়ন করা হ‌য়ে‌ছে।’
সংসদ সদস‌্য পংকজ নাথ ব‌লেন, ‘আমার ওপর বা আমার গা‌ড়িবহ‌রে কো‌নো হামলা হয়‌নি। গুজব ছড়া‌নো হ‌চ্ছে। বাউশিয়া খেয়াঘাট নি‌য়ে ওখানকার শ্রমিক লী‌গের দুপ‌ক্ষের মধ্যে দীর্ঘদিন ধ‌রে ঝা‌মেলা ছি‌ল। তাদের মধ্যে যখন ঝামেলা চলছিল, ঠিক সেই সময় আমার গা‌ড়ি ওই এলাকা ক্রস করছিল। এই বিষয়টিকে সবাই গুলিয়ে ফেলেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET