আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের কারনে এক কলেজ ছাত্রীকে গালমন্দ করে পরিবারের লোকজন। এতে ওই ছাত্রী অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের হরিদাস হালদারের মেয়ে ও বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের ছাত্রী পাপিয়া হালদার ওই কলেজের এক ছাত্রের সাথে প্রেম করে আসছিল। এ ঘটনা পাপিয়ার পরিবার জেনে তাকে গালমন্দ করে। গালমন্দ করায় পাপিয়া হালদার পরিবারের উপর অভিমান করে রোববার বিকেলে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে সে মারা যায়। লাশটি পুলিশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।









