১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় মাদকের টাকা না দেওয়ায় স্ত্রীকে স্বামীর নির্যাতন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০১৯, ১৭:৩৯ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের টাকা না দেওয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেছে মাদকাসক্ত স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের মাদকাসক্ত সরোয়ার শাহ তার স্ত্রী মুকুল বেগমের কাছে প্রায়ই নেশার জন্য টাকা দাবী করে আসছিল। এ ছাড়াও মুকুল বেগমকে প্রায়ই পিতার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য চাপ প্রয়োগ করত। স্বামীর দাবীকৃত নেশার টাকা না দিলে স্ত্রী মুকুল বেগমের উপর চালাত নির্যাতন। সম্প্রতি স্বামী সরোয়ার শাহ’র দাবীকৃত নেশার টাকা না দেওয়ায় স্ত্রী মুকুল বেগমকে লোহার পাইপ দিয়ে মাথার উপর পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মুকুল বেগমের ছেলে মশিউর শাহ জানান, তার পিতা দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও মাদক সেবন করে আসছিল। তার এ কাজে মা বাঁধা দিলে তাকে মারধর করত। এবিষয়ে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের জানান, আহত’র পরিবার থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET