, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • আগৈলঝাড়ায় যৌতুকলোভী মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে




আগৈলঝাড়ায় যৌতুকলোভী মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ১৮:৫২ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকলোভী মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের গৃহবধূ তিন সন্তানের জননী মুকুল বেগম তার মাদকাসক্ত ও যৌতুকলোভী স্বামী সরোয়ার শাহ’র নির্যাতনে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত মুকুল বেগমের ছেলে মশিউর শাহ জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলা ও মাদক সেবন করে আসছিল তার এ কাজে বাঁধা দেয়ায় প্রায়ই তার মাকে মারধর করতো। আহত মুকুল বেগম জানান, তার স্বামী প্রায়ই নেশা ও তার দাবীকৃত যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করলে আমি অনেকবার আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি। গত সোমবার সকালে স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা চাইলে সে অপরাগতা প্রকাশ করলে স্বামী সরোয়ার লোহার পাইপ দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মুকুল বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, আহত’র পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET