, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বরিশাল
  • আগৈলঝাড়ায় সাবেক চেয়ারম্যান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা গ্রেফতার




আগৈলঝাড়ায় সাবেক চেয়ারম্যান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৮, ২০:১২ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ঘর পোড়া মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি ও যুবদলের নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের প্রবাসী নুর মোহম্মদ মিয়ার ঘর পুড়িয়ে দেয় দুস্কৃতিকারীরা। নুর মোহম্মদের স্ত্রী সান্তনা বেগমের ২২ ডিসেম্বর দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জেলা (উঃ) বিএনপি’র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু (৫৮), সুজনকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ বেপারীর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কার্ত্তিক বেপারী (৫০), বাগদা গ্রামের আজাহার ভাট্টির ছেলে ইউসুফ ভাট্টি (৩০) ও রাজিহার গ্রামের মালেক সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার (২৭)কে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET