, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ২১:৫৩ | 632 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপি কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রচনা , আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা , পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মসজিদে দোয়া ও মোনাজাত, অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ছিল উল্লেখযোগ্য। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় ৫ আগস্ট জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো: হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, ওসি মো: মতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো: পশিম উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান(আব্দার),সহ সভাপতি ও তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক মো:বাবুল ইসলাম ।এছাড়াও নিজের অনুভুতি ব্যক্ত করেন উপজেলার আহত পাঁচ জুলাই যোদ্ধার মধ্যে মোঃ নাঈম উদ্দীন রাব্বু, আহত জুলাই যোদ্ধা মুরাদ হোসেনের বাবা মোঃ লিয়াকত আলী, মিঠুনের মা হোসনেয়ারা বেগম ও মাসুদের বোন জেসমিন আক্তার।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের যুদ্ধাহত যোদ্ধা ও যুদ্ধাহত পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET