২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • আটোয়ারীতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের সংবর্ধনা




আটোয়ারীতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের সংবর্ধনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ০৫ ২০১৯, ২২:৩২ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ,ভাইস
চেয়ারম্যানদের জাঁকজমক পুর্ণ ও আনন্দঘন পরিবেশে অভিষেক ও সংবর্ধনার মাধ্যমে
বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫মে রবিবার সকালে উপজেলা
পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে

উপজেলা নির্বাহী অফিসার পৃথক পৃথকভাবে ফুলের তোড়া ও ক্রেস্ট হাতে তুলে দিয়ে
নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম কে বরণ করে নেন। পরে একই মঞ্চে পৃথক পৃথকভাবে ৬ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাঁর স্বাগত বক্তব্যে সংবর্ধনা প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন, উপজেলা পরিষদ ও প্রশাসনের সম্পর্ক অটুট রেখে উপজেলার উন্নয়ন সম্ভব। অপরদিকে নবাগত উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন,উপজেলা প্রশাসনের সকল
দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করলে আটোয়ারী উপজেলাকে মডেল উপজেলা করা সহজ হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের
আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থক, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের ভক্ত সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET