২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ১৮:০৯ | 955 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সামশুল আলম বাবুলের সঞ্চালনায় উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আাব্দুল্লাহ আল মামুন। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি উৎপাদন ক্ষেত্রে কৃষকের যা কিছু প্রয়োজন কোনটারই ঘাটতি নেই। কৃষির জন্য পর্যাপ্ত সার মজুদ আছে। এ সরকার কৃষি ক্ষেত্রে প্রচুর ভুর্তকী দিচ্ছে। এমনকি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ব্যবস্থাও করেছে। উপজেলা কৃষি অফিসারের তথ্যমতে . ২০১৯- ২০ অর্থ বছরের রবি ও খরিপ-১ মৗসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩,২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন বীজ ও সার দেওয়া হচ্ছে। আজ ২৬ নভেম্বর সরিষা বীজ ও সার বিনামূল্যে বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হলো।

তিনি বলেন, তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য প্রনোদনা সুবিধা পাবেন। প্রতিজন বিঘাপ্রতি বীজ সহ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন। এবার ২০১৯ – ২০ অর্থ বছরে প্রনোদনা হিসেবে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল বীজ সরবরাহ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET