, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আরএমপি-এডিটরস ফোরামের মতবিনিময় নগরীর ট্রাফিক, মাদক ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপের আশ্বাস




আরএমপি-এডিটরস ফোরামের মতবিনিময় নগরীর ট্রাফিক, মাদক ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপের আশ্বাস

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২৬, ০০:০৩ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, কিশোর গ্যাং, ফুটপাত দখলসহ বিভিন্ন নাগরিক সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত কার্যক্রম নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় এডিটরস ফোরামের নেতারা নগরীর ট্রাফিক জট, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, সড়কে যত্রতত্র নির্মাণসামগ্রী রাখা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান কিছু সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ও পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপুসহ সংগঠনের অন্যান্য নেতারা।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET