কুমিল্লার নাঙ্গলকোট কারিগরি ও বানিজ্য কলেজের অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদারের বড় বোন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জোহরা খাতুন শেলীর মাতা আলহাজ্ব সাফিয়া খাতুন মজুমদার (৬৬) বাধক্য জনিত কারনে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। উপজেলার বাইয়ারা মজুমদার বাড়ীর মরহুম গার্ড হাবিব উল্লাহ মজুমদারের স্ত্রী রত্নগর্ভা জনাবা আলহাজ্ব সাফিয়া খাতুন। তার মেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব জোহরা খাতুন শেলী। মৃত্যু কালে তিনি ৪ মেয়ে ৩ ছেলে’সহ অসংখ্য আত্মিয় স্বজন রেখে যান। মঙ্গলবার সকালে বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Please follow and like us:









