আশায় কাটে দিন
রুদ্র অয়ন
মনটা হারাই
ভোর- সন্ধ্যায়
কেবলই আশায়।
বসে যে বিজনে
একেলা বোধনে
বিরহ বেলা যায়।
পাখির কুজনে
মনেতে সুজনে
দোলা সে দিয়ে যায়!
মিলন আশায়
দূরের দিশায়
দিন যে কাটে হায়।
Please follow and like us:
, , ,
আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২০, ১৮:২৮ | 1052 বার পঠিত |
প্রিন্ট / ইপেপার
এ বিভাগের আরও খবর