, , ,

শিরোনামঃ-




উল্লাপাড়ায় জাতীয় গ্রন্থমেলার শুভ উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০১৮, ১৭:১৪ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ উল্লাপাড়া প্রতিনিধিঃ

আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার উল্লাপাড়ায় শুরু হয়েছে ৮ম গ্রন্থমেলা-২০১৮ এর ।

সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ৪ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। অমর একুশে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন জ্ঞানের আলো ট্রাস্টের অর্থায়নে এ মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন গন্থগার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ৬০টি স্টল স্থান পেয়েছে।

গ্রন্থমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে ২০১১ সাল থেকে এ মেলার আয়োজন করা হয়েছে।

শিশু কিশোরদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামে এ বছরও মেলায় একটি স্মরণিকা প্রকাশ করেছে এমপি তানভীর ইমাম। ২৪ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম প্রধান অতিথি থাকবেন। প্রতিবছরের মত এবারও এই গ্রন্থমেলা উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।

মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি তানভীর ইমাম,মারুফ বিন হাবিব উপজেলা চেয়ারম্যান,সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল শরাফত ইসলাম, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা দোওয়ান কউশিক আহম্মেদ সহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET