, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • একমাত্র মেয়েকে পাত্রস্থ করেই মৃত্যুরকোলে মা




একমাত্র মেয়েকে পাত্রস্থ করেই মৃত্যুরকোলে মা

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ১৮:৪৩ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একমাত্র মেয়েকে সামাজিকভাবে পাত্রস্থ করার পর পরই চিৎকার দিয়ে স্টোক করে মৃত্যুরকোলে ঢলে পরেন মা জেসমিন বেগম (৪৫)। এ ঘটনার পর একনিমিষেই বিয়ে বাড়ির সকল আনন্দ বন্ধ হয়ে শোকের বাড়িতে পরিনত হয়েছে। ঘটনার একদিন পর শনিবার সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন নববধূ এমি আক্তার (১৯)।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল দিঘিরপাড় গ্রামে। শনিবার সকাল দশটার দিকে মৃত জেসমিন বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের হারুন হাওলাদারের কন্যা এমি আক্তারকে (১৯) সামাজিকভাবে দিয়াশুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। উভয়পরিবারের সম্মতিতে ক্ষুদ্র পরিসরে শুক্রবার বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কনেকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বরযাত্রী। দুই সন্তানের জননী জেসমিন বেগম তার একমাত্র মেয়েকে পাত্রস্থ করার পর ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET