, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। কাজী রফিকের সাথে সমর্থক-কর্মীদের সৌজন্য স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়




ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। কাজী রফিকের সাথে সমর্থক-কর্মীদের সৌজন্য স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৮, ১৬:১৭ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম রফিকের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সমর্থক ও দলীয় নেতাকর্মী সহ আপামর জনসাধরণ। এসময় উপস্থিত নেতাকর্মীর জন¯্রােত ও ভালবাসায় আপ্লুত হয়ে মহান আল্লাহ ও হাইকমান্ডের কাছে শোকরিয়া জ্ঞাপন করেন তিঁনি।

শনিবার রাত ৮টায় কাজী রফিককে শুভেচ্ছা জানাতে শহরের নাটাইপাড়া নিজ বাস ভবনে দলে দলে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বিএনপি’র সর্থক ও দলীয় নেতাকর্মী সহ আপামর জনসাধরণ।

সরেজমিনে দেখা গেছে, সাবেক সাংসদ ও বর্তমান ধানের শীষের কান্ডারী কাজী রফিকের সাথে দেখা ও সৌজন্য কথা বলতে, বেলা গড়ার সাথেসাথে নাটাই পাড়া এমপি’র বাস বভনে ভীড় জমাতে শুরু করে দুই উপজেলার ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। সন্ধায় তিনি ঢাকা থেকে বাসায় ফিরলে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর থেকে দুই উপজেলার ইউনিয়ন কমিটির সাবেক নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ-কুশল বিনিময় ও এলাকার জনসাধারণের খোঁজ খবর নেন তিঁনি।

স্বাক্ষাৎকালে কাজী রফিক নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এবারের নির্বাচন বাকশালী ও স্বৈরচারী আওয়ামী সরকারের কাছ গণতন্ত্র রক্ষা, দেশমাতা বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনা সহ জনগণের ভোটাধিকার ফিরে দেবার নির্বাচন। এজন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে ও ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। অর্থাৎ কেন্দ্রের ভোটের হিসাব কেন্দ্রেই বুঝে নিতে হবে। আমাদেরকে দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এজন্য সকলকে দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের ছাঁয়াতলে এসে বেগম জিয়া, তারেক রহমান ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধ হবার আহ্বান করছি।

এ সময় সারিয়াকান্দি-সোনাতলা উপজেলা বিএনপি’র সাবেক শীর্ষ স্থানীয় নেতাকর্মী সহ তৃণমূলের নেতাকর্মী, জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET