, , ,

শিরোনামঃ-




কক্সবাজারে হৃদরোগী হাজতীর মৃত্যু

জাহেদ হোসাইন, জেলা প্রতিনিধি, কক্সবাজার

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৫:৪১ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কক্সবাজার কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইসমাইল (৩৫) নামে এক হাজতী মৃত্যুবরণ করেছেন। তিনি টেকনাফ নয়াপাড়ার মৃত অলি আহমদের ছেলে। গতকাল ১৪ এপ্রিল রাত১২টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন জেল সুপার মোজাম্মেল হোসেন।
মৃত ইসমাইল একটি বন মামলায় কারান্তরীণ ছিলেন বলে জানা যায়।
তিনি টেকনাফ নয়াপাড়ার মৃত অলি আহমদের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
তিনি বলেন, একটি বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৩ মার্চ থেকে কারান্তরীণ ছিলেন মোহাম্মদ ইসমাইল।
কারা চিকিৎসকের বরাত দিয়ে জেল সুপার বলেন, রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন।
ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।
এদিকে, মরহুম মোহাম্মদ ইসমাইলের স্ত্রী জান্নাতুল ইয়াসমিন মুন্নি দাবি করেছেন, আরেকজনের মিথ্যা মামলায় নামের গরমিলের কারণে আসামী হয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত হন তার স্বামী।
অথচ কখন; কি কারণে মামলা হয়েছে, সাজা কখন হয়েছে -এ বিষয়ে জানতেন না তারা।
মুন্নি বলেন, তার স্বামীকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে জেনেছেন, তিনি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। মিথ্যা মামলায় আসামী যারা বানিয়েছে, তাদেরকেই মৃত্যুর জন্য দায়ী করেছে ইসমাইলের স্বজনেরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET