পিআইবি কর্তৃক রংপুর বিভাগীয় ৮ জেলার সাংবাদিকদের অংশ গ্রহণে করোনাকালে সাংবাদিকদের করণীয় সুরক্ষা শীর্ষক অনলাইন ভিডিও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট অনলাইন জুম সফটওয়্যারের মাধ্যমে এই ভিডিও প্রশিক্ষণটি পরিচালনা করেন। এতে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাঁকুরগাঁও জেলার ৪৫ জন সাংবাদিক এই অনলাইন ভিডিও প্রশিক্ষণে অংশ নেয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহা-পরিচালক জাফর ওয়াজেদ, পরিচালক ইলিয়াস ভুইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের রাহাত মিনহাজ, ডাঃ আওরঙ্গজেব আরু, সাংবাদিক জুলফিকার আলী মানিক, মীর মাশরুরজামান প্রমুখ। এছাড়া প্রশিক্ষণে অংশ গ্রহণকারি প্রতিটি জেলার সাংবাদিকরা মতবিনিময়ে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের পক্ষে প্রোগ্রাম অর্গানাইজার শাহ আলম সৈকত অনলাইনে প্রশিক্ষণটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মো. আব্দুল মান্নান ও সাজ্জাদ হাসান বাপ্পী।
উলে¬খ্য, গাইবান্ধা জেলা থেকে এই অনলাইন ভিডিও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ডেইলী স্টারের জেলা প্রতিনিধি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবু জাফর সাবু, দপ্তর সম্পাদক ইনডিপেনডেন্ড টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, সদস্য ডিবিসির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ ও দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল।








