মোঃ সোহানুর রহমান :- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান ফুসফুসে করোনা ভাইরাস সংক্রমণের জটিলতা নিয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পরিবার ও বিভাগসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অনুমানিক ভোর ৬ টার দিকে রাজধানী ইবনে সিনা হাসপাতালে চিকিৎধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, স্বাস্থ্য পরীক্ষায় গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমান সস্ত্রীক করোনা পজিটিভ আসেন। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পেলে গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে ড. রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান। শোকবার্তায় উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ ও যোগ্য শিক্ষককে হারালাম। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Please follow and like us:









