, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কলাপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা




কলাপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২১, ১৬:০১ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের ৬ নং ওয়ার্ডের হোসেন পুর গ্রামে নিজ বাড়িতে গাব গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবেল হাং (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত্যু রুবেল আলম হাওলাদার এর পুত্র।
শুক্র বার (৭ ই মে) দিবাগত রাতে সেহরির পূর্বে এমন ঘটনা ঘটেছে।
থানা পুলিশ এবং বাবার কাছ থেকে ঘটনার বিবরনে জানাযায়, মৃত্যু রুবেল ঢাকায় দিন মজুরের কাছ করত। বেশ কিছুদিন হল বাড়িতে আসছে। বাড়িতে আসার পর থেকেই  সে অস্বাভাবিক আচরন করছিল। তাকে দেখে সকলেই মনে করত সে নেশাগ্রস্ত। পরবর্তীতে একই ইউনিয়নের মস্তফাপুরে রুবেল শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে সেখানেও তার আচরন স্বাভাবিক ছিল না। শশুর বাড়ির লোকজন তার আচরন দেখে বাবাকে ফোন করে।ফোন পেয়ে বাবা ছেলেকে বাড়িতে নিয়ে আসে। গত কাল (৭ ই মে) রাতে বাবা
ছেলে একজায়গায় ঘুমাতে যায়।তারা মধ্য রাত পর্যন্ত দু’জনে পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে। আলোচনার মাঝে বাবা ঘুমিয়ে পড়লে রুবেল এই আত্মহত্যার ঘটনা ঘটায়। পরবর্তীকালে মৃতের মা সেহরি খাবার পূর্বে প্রকৃতির ডাকে সারাদিতে বাহিরে গেলে ঘরের পাশেই গাব গাছের নিছে প্রথমে মোবাইল এবং জুতা পরে থাকতে দেখে। কাছে যেতেই গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রুবেল কে গাব গাছে ঝুলতে দেখে। মায়ের চিৎকারে প্রথমে বাবা ছুটে এসে গাছ থেকে রুবেল কে নামায়। ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়।  প্রতিবেশীরা এসে স্থানীয় মেম্বার ও চৌকিদার ফোন করে ঘটনা জানালে তারা এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানাপুলিশ কে জানায়। পরবর্তী কালে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে। স্থানীয় মেম্বার ও বাবা দুজনেই তার আচরনে অনুমানকরে বলেন মৃত্যু রুবেল নেশাগ্রস্ত ছিল।পুলিশ এর প্রমান পায়। রুবেলের দুই হাতে অসংখ ব্লেডের পুরনো আঘাতের চিহ্ন ছিল। মানসিক অবসাদ জনিত কারনে রুবেল আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারনা।
এবিষয়ে থানায় একটি ই,ইউ,ডি মামলা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET