ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য উপজেলা প্রশাসন দিনব্যাপি কর্মসচি গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন স্বাক্ষরিত পত্রে গৃহীত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠান ভবন/ দোকান/ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৭:৩০ টায় প্রভাত ফেরি, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যোহর নামাজ শেষে সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে সকল মন্দির/গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বই পঠন, স্বরচিত ছড়া ও কবিতা, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন।









