, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রী পারাপার বন্ধ, আবার বাড়ি যেতে ভির




কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রী পারাপার বন্ধ, আবার বাড়ি যেতে ভির

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১০:৩০ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনার সংক্রমণ এড়াতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে মাদারীপুর জেলা প্রশাসক। গতকাল পর্যন্ত ঢাকা মুখি মানুষের ভির বেশি ছিল। আজ সকাল থেকে দেখা গেছে উল্টা চিত্র। বেশ কিছু গার্মেন্টস বন্ধ ঘোষনা করায় সবাই আমার ঘরমুখি হচ্ছে। এতে করে বাড়ছে করোনা আক্রান্তের ঝুকিঁ।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, রোববার (৫ এপ্রিল) সকাল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। তিনি জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করেন। করোনা প্রতিরোধে সরকার ছুটি ঘোষণা করার পরে হাজার হাজার কর্মজীবী মানুষ বাড়িতে ফেরেন। তারা গত দুইদিন ধরে কর্মস্থলে যোগ দিতে এই নৌরুট ব্যবহার করছেন। এতে বাড়ছে করোনার ঝুঁকি। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আসার পরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

জরুরি প্রয়োজনে ২ থেকে ৩টি ফেরি চালু রাখা হবে জানিয়ে তিনি বলেন, এই ফেরি দিয়ে শুধু অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপার করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET