সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে।
থানাসূত্রে জানা গেছে, বুধবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার মাথাইল চাপড় গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত শাহজাহানের পুত্র মোঃ বিপ্লব (৪২) ও চালিতাডাঙ্গা গ্রামের মৃত হাফিজার রহমানের পুত্র সেলিম (৩৫) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:








