, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • কাজিপুরে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন 




কাজিপুরে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ২৩:৫১ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর উপজেলার বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপা ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সোনামুখী ব্লকে এই চারা রোপণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ- পরিচালক আবু হানিফ ও ডিটিও এসএম শহিদ নূর আকবর।
ওই ব্লকের কৃষক আব্দুস সালামের জমিতে রোপন কাজের উদ্বোধন কালে আবু হানিফ বলেন, “বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কৃষির আধুনিকায়ন ব্যাপকভাবে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সময় এবং শ্রমকে সাশ্রয় করতেই এই পদ্ধতির প্রয়োগ করা হয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিত তালুকদার, কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, উপ- সহকারি কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, মাহমুদুল হাসান মাসুম, শফিকুল ইসলাম প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET